গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো গভীর হতাশার : পররাষ্ট্রমন্ত্রী 

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান গভীর হতাশাব্যাঞ্জক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার, মিসর ও সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, গাজায় সত্যিকার অর্থে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে। নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এটি স্পষ্টত আন্তর্জাতিক আইনকানুনের লঙ্ঘন। শুধু তাদের হত্যা করা হচ্ছে তা নয়, সেখানে মৌলিক প্রয়োজনগুলো পরিকল্পিতভাবে ব্যাহত করা হচ্ছে। হাসপাতালে হামলা চালানো হচ্ছে। এগুলো কোনো আইনের মধ্যে যায় না।

তিনি বলেন, সেই প্রেক্ষিতে জাতিসংঘে যুদ্ধ বিরতির যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সেখানে আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভেটো সত্যিই গভীর হতাশাব্যঞ্জক।

মন্ত্রী বলেন, বিভিন্ন সময় ইসরায়েলের পক্ষে অনেকে বক্তব্য দিয়ে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তাহলে নারী-শিশুদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা কোথায়, ফিলিস্তিনের অধিকার কোথায়। আমরা কোনো জায়গায় যুদ্ধ চাই না। আমরা চাই সবখানে যুদ্ধ বন্ধ হোক।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদে ওই খসড়া প্রস্তাবের ভোট অনুষ্ঠিত হয়। পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টিই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল আরেক স্থায়ী সদস্য যুক্তরাজ্য।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান