গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন সাত হাজার মানুষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলিদের নির্বিচার বোমা হামলায় ধসে পড়েছে বাড়ি-ঘর, স্কুল, মসজিদসহ হাজার হাজার অবকাঠামো। ধসে পড়া এসব অবকাঠামোর নিচে প্রায় সাত হাজার মানুষ আটকে আছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

শুক্রবার (২৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানায় সংস্থাটি।

সরকারি মিডিয়া অফিস আরও জানিয়েছে, গাজায় এখন মৃত ও নিখোঁজের সংখ্যা ২৯ হাজারে পৌঁছেছে। এছাড়া ছোট্ট এ উপত্যকার উত্তরাঞ্চল এবং গাজা সিটিতে বসবাসরত আট লাখ মানুষ চিকিৎসা বঞ্চিত হয়ে আছেন। তাদের চিকিৎসার জন্য কোনো হাসপাতালই অক্ষত নেই।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যা প্রায় তিন মাস ধরে চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। বর্তমানে তারা অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা খোলাস্থানে থাকছেন। ইসরায়েলের অবরোধের কারণে গাজার সাধারণ মানুষ এখন খাদ্যভাবে পড়েছেন।

গাজায় বর্বর হামলা বন্ধের জন্য ইউরোপের দেশগুলোও ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করছে। কিন্তু ইসরায়েলি সরকার জানিয়েছে, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না। তবে তিন মাস ধরে অব্যাহতভাবে হামলা চালালেও হামাসকে নির্মূলের ধারেকাছেও যেতে পারেনি ইসরায়েলি সেনারা।

সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার