গাজায় গণহত্যা বন্ধে শেখ হাসিনার বক্তব্য দৃঢ়তার প্রতীক: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদান বাংলাদেশের জন্য অত্যন্ত সম্মানের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে মিউনিখে দেওয়া শেখ হাসিনার বক্তব্য বঙ্গবন্ধু কন্যার দৃঢ়তার প্রতীক।

আজ সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সুসম্পর্কে কোনো প্রভাব পড়েনি। এ বিষয়ে বাংলাদেশের রাশান দূতাবাসের অবস্থান অত্যন্ত ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবস্থান প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যকে পাগলের অসংলগ্ন প্রলাপ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

জাতীয় পার্টিতে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি দলটির অভ্যন্তরীণ বিষয়। এতে সংসদে বিরোধী দলের অবস্থানে কোনো প্রভাব পড়বে না।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান