গাছে ট্রাকের ধাক্কায় পিতা-পুত্র নিহত

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গুইমারা উপজেলাধীন বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মানিকছড়ি গোদারপাড় এলাকার জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার।

গুইমারা থানার ওসি মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিমেন্টবোঝাই করে ট্রাকটি (চট্টমেট্রো-১২-০৩৩৮) চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে পথে গুইমারা বুদংপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ট্রাকে থাকা জীবন চন্দ্র মজুমদার ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার নিহত হয়। এ ঘটনায় চালক মেহেদী হাসান লাভলু ও তার সহকারী রাশেদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান