গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

news-image

জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল (৩০), তাজু (২৩) ও সবুজ (৩৬)। তারা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) রুপ কুমার জানান, সকালে পীরগঞ্জ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পলাশবাড়ীর দিকে আসছিল। রিকশাটি বিটিসি মোড়ে পৌঁছালে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান