গাইবান্ধায় আতঙ্ক ছড়ানো সেই অচেনা প্রাণীটি শনাক্ত

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হঠাৎ করে আক্রমণ করে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়া সেই অচেনা প্রাণীটিকে শনাক্ত করেছে বন বিভাগ। প্রাণীটির নাম খেঁকশিয়াল। গত দুই দিন পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করেছে দুই তদন্তকারী দল।

বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহীর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন।

ভাইরাসে আক্রান্ত এই শিয়ালের কামড়ে গতমাসে উত্তর হরিনাথপুর গ্রামের এক মসজিদের ইমাম চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর পরে পলাশবাড়ী উপজেলার প্রায় পাঁচটি গ্রামের মানুষকে আক্রমণ করে এই পাগলা শিয়াল যার মধ্যে শিশু ও নারী রয়েছেন।

প্রাণীটির আক্রমণ থেকে রক্ষা পেতে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর, তালুক কেওড়াবাড়ি, কিশামত কেওড়াবাড়ি, খামার বালুয়া, ফতের ভিটাসহ আরও কয়েকটা গ্রামের মানুষ স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানায়।

পরে বন বিভাগ স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘তীর’ প্রাণীটিকে শনাক্ত করার উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বন বিভাগ ঢাকা থেকে তিন সদস্যের একটি বন্যপ্রাণী বিশেষজ্ঞ দল পাঠায়। তার সঙ্গে রাজশাহীর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চার সদস্যের একটি দল তাদের সঙ্গে যোগ দেয়।

এ বিষয়ে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত হাসান জানান, প্রাণীটি শনাক্তের জন্যে আমাদের একটি দল গত পাঁচ দিন ধরে আক্রান্ত এলাকায় জরিপ করে। আক্রান্তদের সঙ্গে কথা বলে। তাদেরকে বিভিন্ন প্রাণীর ছবি দেখিয়ে প্রাণীটি সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করে। এছাড়া, প্রাণীটির পায়ের ছাপও শনাক্ত করার চেষ্টা করা হয়।

রিফাত হাসান আরও বলেন, বন বিভাগের পাঠানো বিশেষজ্ঞ দল তাদের সংগৃহীত তথ্য-উপাত্ত নিয়েও কাজ করে। পরে আজ সকালে প্রাণীটিকে শনাক্ত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার