‘গাঁজা কুইন’ অস্ট্রেলিয়ায়

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ‘গাঁজা কুইন’ নামে পরিচিত হয়ে ওঠা মাদক চোরাকারবারি অস্ট্রেলীয় নারী স্কাপেল করবি ইন্দোনেশিয়ায় সাজা খেটে অবশেষে নিজ দেশে ফিরেছেন।

ইন্দোনেশিয়ার বালিতে গাঁজাসহ ধরা পড়ার পর নয় বছর জেল খেটে এবং তিন বছর প্যারোলে থাকার পর রোববার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পৌঁছেনে কুখ্যাত এই নারী।

২০০৪ সালে বালি বিমানবন্দরে সার্ফিং গিয়ারের নিচে লুকিয়ে আনা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ধরা পড়েন করবি। পরের বছর তার সাজা হয়।

করবির এই মামলা নিয়ে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বৈদিশ সম্পর্কে চিড় ধরে। অনেক অস্ট্রেলীয় ক্ষোভ প্রকাশ করেন। ক্ষুব্ধ অস্ট্রেলীয়রা অভিযোগ করেন, করবিকে খুবই কঠোর সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া করবি শেষ পর্যন্ত নিজেকে নিদোর্ষ দাবি করেছেন।

করবিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সময় কয়েক শত পুলিশ মোতায়েন করা হয়। ইন্দোনেশিয়ায় বসবাসকারী তার বোন মার্সিডিস সাংবাদিকদের ক্যামেরা থেকে করবিকে আড়াল করে রাখার চেষ্টা করেন। পরে এ সময়ের একটি ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেন করবি।

বালির বাসা থেকে গাড়িবহরযোগে বালি বিমানবন্দরে পৌঁছান করবি। সেখান থেকে বিমানে ব্রিসবেনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

অস্ট্রেলিয়ার চেয়ে ইন্দোনেশিয়ার মাদকবিরোধী আইন অনেক বেশি কঠোর। হেরোইন, কোকেইনের মতো গাঁজা চোরচালানেও একই সাজা দেওয়া হয় দেশটিতে।

২০১৫ সালে মাদক পাচারের অভিযোগে অন্য দুই অস্ট্রেলীয়র মৃত্যুদণ্ড কার্যকর করে ইন্দোনেশিয়া।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ