গহীন পাহাড় থেকে ১৭ পর্যটক উদ্ধার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড় থেকে ১৭ পর্যটককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় পন্থিছিলা এলাকার ঝরঝরি ঝর্ণা থেকে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে ১৭ জন পর্যটক ঝরঝরি ঝর্ণা দেখতে সীতাকুণ্ডে যান। তারা পাহাড়ে রাতে থাকতে চেয়েছিলেন। এর মধ্যে চারজন ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। কিন্তু পথ হারিয়ে ফেলা চারজনকে খোঁজে পায়নি তারা।

পরে ৯৯৯ এর সহযোগিতায় রাতে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর বিষয়টি আমরা স্থানীয়দের অবহিত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, সীতাকুণ্ড থানার পন্থিছিলা এলাকায় ঝরঝরি ঝর্ণা দেখতে গিয়েছিলেন পর্যটকরা। পন্থিছিলা এলাকায় গাড়ি থেকে নেমে দুই ঘণ্টা পায়ে হেটে দুর্গম ঝরঝরি ঝর্ণা যেতে হয়। সাধারণত রাতে ওই এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান