গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীসহ তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পঁচা মাংস বিক্রি, ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ মে) দুপুরে আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে সড়ক বাজারে হানিফ মিয়ার মাংসের দোকানে অভিযান চালিয়ে পঁচা মাংস বিক্রি করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মহেশপুর ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা এবং হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার