গরম পানি খেলে ওজন কমে?

news-image

অনলাইন ডেস্ক : শরীরের ওজন নিয়ে সমস্যা অনেকের। চেষ্টা করেও যারা ওজন কমাতে পারছেন না, তাদের জন্য সহজ উপায় হচ্ছে গরম পানি। কী ভাবছেন, পানি কীভাবে ওজন কমাবে? বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, প্রতিদিন নিয়ম করে ছয় থেকে আট গ্লাস উষ্ণ পানি পান সহায়তা করতে পারে ওজন কমাতে।

গবেষণায় দেখা গেছে, যখনই পানির তৃষ্ণা পাবে, ঈষৎ উষ্ণ পানি খেলে ১২ কেজি পর্যন্ত ওজন ঝরে যায় এক বছরেরও কম সময়ের মধ্যে। পানিতে ওজন কমাতে গেলে, যখনই পিপাসা পাবে, গরম পানি খেতে হবে।

মানবদেহে ঠান্ডা ও গরম, দুই রকম পানির প্রভাব আলাদা। গরমে অনেকেই ফ্রিজের ঠান্ডা পানি অনেকখানি খেয়ে নেন। এটা খুবই ক্ষতিকর। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ঠান্ডা পানি আসলে হজম শক্তি কমিয়ে দেয়। ফলে বদহজমের জেরে শরীরে মেদ জমতে থাকে দ্রুত। তাই স্বাভাবিক তাপমাত্রার পানি খান। আর ওজন কমাতে চাইলে সব সময়ই গরম পানি।

মানব শরীরের তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রার পানি খেলে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য শরীরকে অনেক বেশি শক্তি ব্যয় করতে হয়। ফলে পুষ্টির ঘাটতি হতে শুরু করে দ্রুত। স্থুলতা সেই অপুষ্টির ফল।

গবেষণায় দেখা গেছে, খাওয়ার সময় ফ্রিজের ঠান্ডা পানি খেলে খাবারে থাকা চর্বি কঠিন আকার ধারণ করে পেটে যায়। ফলে অনাবশ্যক চর্বি জমা হতে থাকে।

ওজন কমানো ছাড়াও শরীরের নানা উপকারে আসে গরম পানি

১। গরম পানি মল নরম করে, ফলে কোলোনের মধ্যে দিয়ে সহজেই তা নির্গত হয়।

২। সর্দি-কাশি ও গলাব্যথা কমাতে গরম পানির ব্যবহার তো যুগ যুগ ধরেই চলে আসছে বাঙালি বাড়িতে।

৩। দেহের বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ দূর করে দেহ পরিষ্কার করতেও অত্যন্ত উপযোগী গরম পানি।

৪। গরম পানি ত্বক ভালো রাখতে ও ব্রণের সমস্যা দূর করতে সহায়তা করে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান