গরমে হঠাৎ প্রেসার লো হলে দ্রুত যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : রক্তচাপ বেড়ে যাওয়া কিংবা হঠাৎই অত্যধিক কমে যাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেকেই লো প্রেসারে ভুগে থাকেন। এক্ষেত্রে হঠাৎ ব্লাড প্রেসার কমে যায়। ফলে রোগী চোখে ঝাপসা দেখেন, মাথা ঘোরা কিংবা অজ্ঞানও হয়ে যেতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত প্রেসার বেশি থাকার সমস্যাই দেখা যায়। তবে কারো কারো ক্ষেত্রে লো প্রেসারও মারাত্মক বিপদের কারণ হতে পারে। গরমে এই সমস্যা বেশি দেখা যায়। এই বিষয়টিকে হেলাফেলা করলে হতে পারে হিট স্ট্রোক, কিডনি বিকল হওয়ার মতো সমস্যাও।

গরমেও রাস্তার যানজট ঠেলে অফিসে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ প্রেসার লো হয়ে যাওয়া অস্বাভাবিক হয়। তবে এমন পরিস্থিতির সম্মুখীন হলে দ্রুত কয়েকটি কৌশল অবলম্বন করুন। নাহলে বিপদ বাড়তে পারে। জেনে নিন এসময় দ্রুত যা করবেন-

> কিছুটা লবণ পানি খেতে পারেন। এতে আপনার শরীরের সোডিয়ামের পরিমাণ বেড়ে যাবে। ফলে উপরে উঠবে রক্তচাপ।

> শুধু পানিও খেতে পারেন। প্রচুর পানি পান করুন। এতেও অনেকটা আরাম মিলতে পারে হঠাৎ রক্তচাপ কমতে থাকলে।

> অল্প অল্প করে খাবার খেতে থাকুন। বেশিক্ষণ খালি পেটে থাকলেও প্রেসার লো হতে পারে।

> রক্তচাপ কমতে থাকলে এক জায়গায় বসুন কিছুক্ষণ। অতি দ্রুত নড়াচড়া করার চেষ্টা করবেন না। এতে মাথা ঘোরা, গা গোলানো, মাথা ঝিমঝিম করা বেড়ে যেতে পারে। এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

> পা মুড়ে, একটি পায়ের উপর আর একটি তুলে বসলে অনেক সময়ে রক্তচাপ বাড়ে। হঠাৎ রক্তচাপ পড়তে শুরু করলে এই পদ্ধতি কাজে লাগতে পারে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার