গরমে ত্বকের যত্নে পেঁপের ফেসপ্যাক

news-image

নিউজ ডেস্ক : ভয়াবহ গরম। ত্বক পুড়ে যাওয়া থেকে শুরু করে ত্বকে ট্যান পড়া, ব্রনের সমস্যা এবং ত্বক ডিহাইড্রেড হয়ে যাওয়াসহ নানান রকম সমস্যা দেখ দেয় ত্বকে। তাই শরীরের পাশাপাশি গরমে ত্বককেও দিতে হবে ‘কুলিং এফেক্ট’ । প্রচণ্ড গরমে শরীরের পাশাপাশি যত্নশীল হন ত্বকের প্রতিও। মাত্র একটি ফেসপ্যাক ব্যবহারে আপনি পাবেন এই গরমেও উজ্জ্বল ও সতেজ ত্বক।

গরম কালে মুখে কুলিং এফেক্ট পেতে খুবই ভাল কাজ করে পেঁপে। ঘরে বসেই খুব সহজে ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়ে পারেন পেঁপের ফেসপ্যাক। ফেসপ্যাক বানানোর জন্য কয়েক টুকরো পেঁপে নিয়ে চটকিয়ে নিন। এবার এর সাথে ১ চামচ মধু আর ২ চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন। এরপর প্যাক মুখে এবং গলায় লাগিয়ে অপেক্ষা করুন ১৫-২০ মিনিট।

এই প্যাক ব্যবহারে গরমে আপনি পাবেন একদম ফ্রেশ লুক। ত্বক ডিহাইড্রেশন হয়ে পড়লে এই প্যাক ত্বকের সজীবতা ফিয়ে আনতে সাহায্য করবে। এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এসময়। নাহলে প্রচণ্ড গরমে ডিহাইড্রেশনের ফলে আপনি হয়ে পড়বেন অসুস্থ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান