গরমে কখন, কোথায় লাগাবেন সুগন্ধি?

news-image

অনলাইন ডেস্ক: গ্রীষ্মের প্রখর তাপে শরীর ঘামানোটাই স্বাভাবিক। গরমে অত্যাধিক ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পেতে সুগন্ধি লাগানোটা খুবই জরুরি। তবে শরীরে সুগন্ধির সুবাস দীর্ঘসময় থাকে না এমন অভিযোগও শোনা যায়। তাহলে কী করলে দীর্ঘস্থায়ী হবে সুবাস?

সুগন্ধি লাগানোর জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে গোসলের পর। তবে শরীরের কিছু বিশেষ অংশে স্প্রে করলে এর সুবাস দীর্ঘস্থায়ী হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক শরীরের সেই বিশেষ জায়গাগুলো…

১/ সবচেয়ে বেশিক্ষণ সুগন্ধির সুবাস ধরে রাখতে পারে চুল। তবে সরাসরি চুলে স্প্রে করতে সম্পূর্ণ মানা করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, চিরুনিতে সুগন্ধি স্প্রে করে তারপর সেটা দিয়ে মাথা আঁচড়ানো উচিত।
২/ গলার দুপাশে সুগন্ধি লাগানো পারেন। এতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।
৩/ বাইরে বের হওয়ার আগে কনুই আর কবজিতেও সুগন্ধি লাগানো যেতে পারে। কারণ দেহের এই অংশে উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।
৪/ সুগন্ধি বুকে স্প্রে করা যেতে পারে। তবে সরাসরি না করে নয় থেকে দশ ইঞ্চি দূরে করা শ্রেয়।
৫/ সুগন্ধি লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন। এটা না করে পারফিউমকে নিজে নিজে শুঁকাতে দিন।তাহলে শরীরে এর সুবাস বেশিক্ষণ থাকবে।
৬/ সুগন্ধি লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার