গয়না নিয়ে সংঘর্ষে কনের দাদি নিহত, বরসহ আটক ১২

news-image

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামে বিয়ে বাড়িতে কনের গয়না নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষে তহুরন নেছা (৭০) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় বরসহ ১২ জনকে আটক করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তহুরন নেছা কনের দাদি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলের গ্রামের নূরজামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সঙ্গে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের সঙ্গে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। ভোজ শেষে কনেকে সাজাতে গিয়ে বরপক্ষের দেওয়া গয়না নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তখন কনেপক্ষের বেশ কয়েকজন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

কনে জেসমিন আকতার জানান, ‘আমার দাদিকে খাটের স্ট্যান্ড দিয়ে পিটিয়েছে বরের লোকজন। আমি এর বিচার চাই। খুনিদের ফাঁসি চাই।’

কনের মা রুপালী পারভীন বলেন, ‘বরপক্ষ দুটি সোনার গয়না দেওয়ার কথা ছিল। কনে সাজানোর সময় সেগুলো না দেওয়ায় দুইপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে মারামারির ঘটনা ঘটে। এ সময় আমার শাশুড়িকে তারা মারপিট করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান