গম-সয়াবিন-ভুট্টার দাম কমল বিশ্ববাজারে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ববাজারে খাদ্যশস্য সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় কমতে শুরু করেছে গম, সয়াবিন, ভুট্টা, রেপসিড তেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম।

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যভাণ্ডার ইউক্রেন। দেশটির খাদ্যশস্য রপ্তানি নিয়ে করা চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে বাড়তে থাকে খাদ্যপণ্যের দাম। তবে চার দিনের মাথায় গতকাল বুধবার আবারও এই চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছে রাশিয়া।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল এক দিনেই বিশ্ববাজারে গমের দাম কমেছে ৬ শতাংশের ওপরে। শিকাগোর আন্তর্জাতিক বাজারে গমের দাম ৬.৬০ শতাংশ কমে প্রতি বুশেল হয় ৮.৪৩ ডলার। সয়াবিনের দাম কমেছে ০.৫০ শতাংশ, তবে পাম তেলের দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ। এ ছাড়া গতকাল রেপসিড তেলের দাম কমেছে ২.৩৮ শতাংশ, ক্যানোলার দাম কমেছে ২.০৯ শতাংশ, চিনির দাম কমেছে ১.১৯ শতাংশ এবং ভুট্টার দাম কমেছে ২.১৬ শতাংশ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও ছিল নিম্নমুখী।

গত শনিবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দরনগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগে খাদ্যশস্য চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় মস্কো। ওই দিন এক বিবৃতি দিয়ে মস্কো ইউক্রেনের বন্দর থেকে কৃষিপণ্য রপ্তানির চুক্তি বাস্তবায়নে রাশিয়ার অংশগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত জানায়।

রাশিয়ার ওই চুক্তি স্থগিতের পর বিশ্বজুড়ে খাদ্যসংকট বৃদ্ধির হুমকি তৈরি হয়। সূত্র: রয়টার্স, ট্রেডিং ইকোনমিকস

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার