গত ১০ দিনে সৌদিতে ১২ জনের -শিরচ্ছেদ

news-image

অনলাইন ডেস্ক : মাদক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব গত ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। এদের মধ্যে ছুরি দিয়ে অনেকের শিরচ্ছেদও করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানানো হয়।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পাকিস্তানি, চারজন সিরিয়ান, দুইজন জর্ডানের এবং তিনজন সৌদি আরবের নাগরিক ছিলেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে দেশটি ৮১ জনের মৃত্যুদণ্ড দেয়। হত্যা, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন ধরনের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দুই বছর আগে সৌদি আরব অঙ্গীকার করে, তারা অপরাধীদের এমন সাজা কমাবে। তুরস্কে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকাণ্ডের পর এই অঙ্গীকার করেছিল যুবরাজ সালমান। তবে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড আরও বাড়িয়েছে।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদিতে মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান