গণরুম ছেড়ে ঢাবি উপাচার্যের বাসার সামনে ঢাবি শিক্ষার্থীরা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : গণরুম ছেড়ে উপাচার্যের বাসায় উঠতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তারা উপাচার্যের বাসার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের নেতৃত্ব গণরুমের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

তবে উপাচার্যের বাসভবনে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ভেতরে প্রবেশে বাধা দিলে শিক্ষার্থীরা বাসভবনের সামনে বসে গণরুম বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে থাকেন।

গণরুম বন্ধের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখপাত্র ও ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত বলেন, উপাচার্য আমাদের সর্বোচ্চ অভিভাবক। গণরুমের বঞ্চনা সহ্য করতে না পেরে আমরা উপাচার্যের বাসায় উঠতে এসেছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে উপাচার্য আমাদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেননি। তাই বাধ্য হয়ে তার বাসভবনের সামনেই অবস্থান নিয়েছি।

শিক্ষার্থীরা গণরুমে থাকা তাদের শয্যাপত্র (বালিশ, তোষক) নিয়ে অবস্থান নিয়ে গণরুম বন্ধ ও বৈধ সিটের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দিচ্ছেন। তারা গণরুম সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন।

‘যাচ্ছি পচে গণরুমে, এখানে নাকি স্বপ্ন জমে’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানব না’, ‘গণরুমে আমরা থাকি, প্রশাসন খায়-দায় ঘুমায় নাকি’, ‘আমরা এখন চুপসে গেছি, জ্ঞানশূন্য কালোমাছি’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার