গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ, ১১ ফেব্রুয়ারি সারাদেশে পদযাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক : যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। শনিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১৪ দফা দাবিতে সমাবেশ করে তারা।

এর আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাও, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো, মত প্রকাশের স্বাধীনতা চাই, রাজবন্দীদের মুক্তি দাবিসহ বিভিন্ন রঙের ব্যানার নিয়ে সকাল সাড়ে ১১টা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশ শেষে মঞ্চের নেতারা প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাঙ্ক ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে দিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পরবর্তী কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, ১১ই ফেব্রুয়ারি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। এদিন ঢাকায় সকাল ১০টায় মিরপুর-১২তে সমাবেশ শেষে মিছিল নিয়ে পদযাত্রা শুরু করবে তারা। ঢাকা শহর প্রদক্ষিণ করে বিকেলে মতিঝিলে এসে সমাবেশ শেষ হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস আর আকরাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার