গণঅধিকার পরিষদ বেরিয়ে যাওয়ায় গণতন্ত্র মঞ্চের প্রতিক্রিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদের সরে যাওয়া ‘দুঃখজনক’বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ রোববার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘গণতন্ত্র মঞ্চ থেকে কার্যত তাদের (গণঅধিকার পরিষদ) যে সিদ্ধান্ত এটা আমি মনে করি দুঃখজনক। বিশেষ করে এমন একটা সময় যখন আমরা একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা রাজপথে আন্দোলন করছি।’

গত শনিবার রাতে গণতন্ত্র মঞ্চ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় গণঅধিকার পরিষদ। সেদিন দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানায় দলের সদস্য সচিব নুরুল হক নুর।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সাইফুল হকের সভাপতিত্বে বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন যোগ দিয়ে তাদের অবস্থানের কথা জানান। কিন্তু সংবাদ সম্মেলনে তারা ছিলেন না।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এখন আমরা একটি চূড়ান্ত আন্দোলনে আছি। যেকোনো তৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে ‘ তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সাইফুল হক বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতারা আজ আমাদের এখানে বেড়াতে এসেছিলেন। তারা প্রত্যাহারের বিষয়টা জানিয়ে গেছেন। আমরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। তাদের এই প্রত্যাহার ইতিমধ্যে জনমনে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে।

সংবাদ সম্মেলন থেকে আগামী ১২ মে বিকেল ৪টায় শাহবাগ চত্বরে সমাবেশ করার ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার