গঙ্গাচড়ায় ভ্যানে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় চলন্ত ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে সালেহা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সালেহা উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ গ্রামের ইয়াহিয়ার স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যায় ওই ইউনিয়নের পাল্লারহাট ব্রীজ সংলগ্ন এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজু।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সালেহা বেগম রংপুর সদরের পাগলাপীর থেকে ভ্যানগাড়ি যোগে বাড়ি আসছিল। পথিমধ্যে পাল্লারহাট ব্রীজ সংলগ্ন এলাকায় অসাবধানতা বশতঃ তার শরীরে পরিধেয় ওড়না ভ্যানের চাকার সাথে আটকে গেলে সে পাকা সড়কে ছিটকে পরে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী