গঙ্গাচড়ায় খরার কবলে আমন চাষ

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় খরার কবলে পড়েছে আমন ধানের চাষ। ১৫-২০ দিন ধরে বৃষ্টি না হওয়ায় বিভিন্ন এলাকায় পানির অভাবে কৃষকরা বাধ্য হয়ে সেচ দিয়ে আমন চারা লাগাচ্ছেন।

রোপা আমন লাগানোর এখন উপযুক্ত সময় জানিয়ে কৃষকরা বলেন, বৃষ্টি না হওয়ায় পানি শুকিয়ে সদ্য রোপণকরা জমি ফেটে যাচ্ছে।

কৃষকরা বলেন, বোরো চাষের মতো আমন মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সঠিক সময়ে জমিতে সেচ দিতে পারছেন না। এভাবে সেচ দিয়ে আমন আবাদ করলে উৎপাদন খরচ বেড়ে যাবে।

উপজেলার হাবু, বালারঘাট, চেংমারী, চেংমারী মান্দ্রাইন, মৌলভীবাজার, মম্হনা, মর্নেয়া, বেতগাড়ী, বড়বিল ইউনিয়নের ভিবিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ চাষের জমি শুকিয়ে গেছে। অনেকে শ্যালো বা মোটরের মাধ্যমে সেচ দিয়ে জমিতে চারা রোপন করছে।

এছাড়া হাবু গ্রামের এক কৃষক সোবহান বলেন, প্রখর রোদে চাষের জমি শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়ে সেচ দিয়ে চারা লাগাতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর ১৯ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধান লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এখন তাপদহ বেশি। তবে এখন আমন চারা রোপণের উপযুক্ত সময়। জমিতে পানি না থাকলেও সেচ দিয়ে চারা লাগাতে হবে। বৃষ্টির অপেক্ষায় থেকে চারার বয়স বেশি হয়ে গেলে ফলনে বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান