খোঁজ মেলেনি মনিরের, পথ চেয়ে অপেক্ষা অন্তঃসত্ত্বা স্ত্রীর

news-image

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড
তার গর্ভে অনাগত সন্তান। সেই সন্তান দেখবে পৃথিবীর আলো-ছায়া-রূপ। কিন্তু পাবে না বাবার আদর। বড় হবে অনিশ্চয়তায়। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণের ৬৫ ঘণ্টা পরেও মেলেনি এফএলটি (ক্রেন) অপারেটর আবদুল মনির হোসেনের (৩০) খোঁজ। মূর্ছা যেতে যেতে এসব কথাই বলছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রহিমা আক্তার (১৯)।

মাত্র সাত মাসের সংসার মনির-রহিমার। এর মধ্যেই সীতাকুণ্ড ট্র্যাজেডিতে এলোমেলো তাদের সংসার। বিয়ের সাত মাসের মাথায় নিখোঁজ স্বামীর জন্য রহিমার আহাজারি যেন তাই বলছিল। বারবার একই কথা বলছিলেন তিনি।

‘আমার পেটের সন্তান কাকে বাবা ডাকবে? কে তাকে আদর করবে? লেখাপড়া করাবে? আল্লাহ, এ তোমার কেমন বিচার? আমি কাকে নিয়ে থাকবো? তুমি আমার মনিরকে ফিরিয়ে দাও’।

সীতাকুণ্ডের ১০ নম্বর সলিমপুর এলাকার ফকিরপাড়ার বাসিন্দা মো. আবুল হান্নানের (৬২) ছেলে মনির। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মনিরের বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার মাতম। মনিরের স্ত্রী, স্বজনদের শোকে বাতাস ভারী হয়ে উঠছিল।

মনিরের মামাতো ভাই আজম আলী বলেন, ২০২১ সালের ১০ ডিসেম্বর আমার ভাই বিয়ে করেন। তার স্ত্রী একই উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মেয়ে। বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার ভাই বিএম ডিপোতে এফএলটি (ক্রেন) অপারেটর ছিলেন। অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণের ঘটনার সময় তিনি কর্মস্থলেই ছিলেন। তবে ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি বন্ধ। এখন জীবিত বা মৃত- তার মরদেহটা পেতে চায় পরিবার।

এদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা লাশ দেখতে গিয়েছিলেন মনিরের শ্যালক মো. আলী। বোন জামাইকে শনাক্ত করতে না পেরে আলী বলেন, ‘আমার বোনকে কী জবাব দেব! সে স্বামীর পথ চেয়ে বসে আছে। বার বার ফোন দিয়ে জানতে চাইছে কোনো খোঁজ পেলাম কিনা’।

এর আগে সকালে চমেক হাসপাতালে ডিএনএ টেস্টের নমুনা দিতে এসেছিলেন মনিরের বাবা মো. আবুল হান্নান। তিনি বলেন, ‘বুড়ো বয়সে ছেলের লাশ কাঁধে নিতে চাই না। এরপরেও জীবিত বা মৃত আমার ছেলেকে ফিরিয়ে দিন। বাড়িতে ছেলের বউয়ের মুখ দেখতে কষ্ট হচ্ছে। কি বলবো তাকে? আমি নিজের চেয়ে বেশি তাকে নিয়ে চিন্তিত। তার গর্ভে আমার নাতি রয়েছে’।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার