খোঁজ মিলল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি মামলার আসামি হিলালীর

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের দু’দিন পর খোঁজ মিলল আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিন মোহা. হিলালীর। গত রোববার রাত সাড়ে ১০টার পর সাভারের হেমায়েতপুরের তেঁতুলতলা এলাকায় কে বা কারা চোখ বেঁধে ফেলে রেখে যায় তাকে। এর আগে, রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে হিলালীকে খুঁজে দেওয়ার অনুরোধ জানান তার স্বজনরা।

গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হিলালী। এ নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনাবেচায় দুর্নীতির অভিযোগে করা মামলার ছয় নম্বর আসামি।

সংশ্নিষ্টরা জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনাবেচার ক্ষেত্রে প্রায় ৩০৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গত ৫ মে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টি ও আমিন হিলালীসহ ছয়জনকে আসামি করা হয়েছে। স্বজনরা বলছেন, জমি কেনাকাটায় ওই পরিমাণ অর্থ কমিশন বা ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে আমিনের বিরুদ্ধে। এ অভিযোগ সঠিক নয়।

আমিন মোহা. হিলালীর ভাই রফিকুল ইসলাম জানান, রাত পৌনে ১১টায় তার ভাই ফোন করে বলেন, ‘আমাকে একটি গাড়ি থেকে চোখ বাঁধা অবস্থায় হেমায়েতপুরের তেঁতুলতলায় রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তোমরা আমাকে নিয়ে যাও।’

রফিকুল জানান, তার ভাই রাস্তার পাশে এক অটোরিকশা চালকের মোবাইল থেকে তাকে ফোন করেন। এরপরই তিনি উত্তরা পশ্চিম থানাকে বিষয়টি জানান। পরে হিলালীকে সাভার থানা পুলিশের সহযোগিতা নিতে বলা হয়। রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হিলালীর কাছে পৌঁছাতে পারেননি স্বজনরা। তারা ঢাকা থেকে রওনা হয়েছেন। উত্তরা পশ্চিম থানার একটি দলও যাচ্ছে হেমায়েতপুরে।

এদিকে, গতকাল রোববার সকালে সংবাদ সম্মেলনে স্বজনরা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও হিলালীর ব্যাপারে কিছু জানা যায়নি। এ পরিস্থিতিতে তাকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি আবেদন জানায় পরিবার।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান