খেলা দেখার সময় চিকেন কাঠি কাবাব

news-image

লাইফস্টাইল ডেস্ক: প্রতিটি খেলার দিনই বাড়িতে থাকে খাবারের বিশেষ আয়োজন। আজ আবার ছুটির দিন, সেই সাথে আমাদের প্রিয় বাংলাদেশ দল খেলছে এশিয়া কাপ ফাইনালে। উৎসাহ আর আনন্দের মাত্রাটাও তাই বেশি।

খেলা দেখার সময় আজ বিশেষ রেসিপি হতে পারে চিকেন কাঠি কাবাব।

উপকরণ
মুরগির বুকের মাংস আধা কেজি(ছোট পিস করা)। আদা বাটা– ১ টেবিল চামচ, রসুন বাটা– ১ টেবিল চামচ, গরম মশলা বাটা– ১ চা চামচ, টেস্টিং সল্ট– আধা চা চামচ(ইচ্ছা), সয়াসস– ১ টেবিল চামচ, কাবাব মশলা- ১ চা চামচ, মরিচের গুঁড়া- স্বাদমতো, টক দই- আধা কাপ, চিনি- সামান্য, লবণ– স্বাদমতো, ডিম– ২ টি, টোস্ট বিস্কিটের গুঁড়া– ২ কাপ, কাঠি- প্রয়োজনমতো, টমেটো-২ টি(গোল করে পিস করে নিন)।

যেভাবে করবেন
মাংসের সঙ্গে টমেটো, ডিম ও টোস্ট বিস্কিটের গুঁড়া বাদে বাকি সব উপকরণ মেশান। আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এবার মাংসগুলো ও টমেটোর টুকরোগুলো টুথপিকে গেঁথে নিন।

ডিম সামান্য লবণ দিয়ে ফেটে রাখুন। কাঠি সহ মাংস ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিন।

সময় থাকলে কিছুক্ষণ কাবাবগুলো ফ্রিজে রাখুন। গরম তেলে মাঝারি আঁচে কাবাব গুলো সোনালী করে ভেজে নিন।

সবশেষে খেলা দেখার সময় সালাদ আর সসসহ গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার