খুলনায় চরমপন্থীর সাবেক সদস্যকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : খুলনার ফুলতলা উপজেলায় চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হেমায়েত হোসেন লিপুকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাজপুর গরুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপুর বাড়ি তাজপুর গ্রামে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় গরুরহাটের পাশে লিপু কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালায়। আশপাশের লোকজন লিপুকে উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ওসি মাহতাব উদ্দিন  জানান, লিপু আগে চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তিনি আত্মসমর্পণ করেছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী