খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোট চাদপুরে সুন্দরবন এক্সপ্রেসে ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণে বিপাকে পড়েছে ট্রেনের যাত্রীরা।

সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় কোট চাদপুর রেলস্টেশনে প্রবেশের আগেই পেছনের দু’টি বগি লাইনচ্যুত হয়।

কোট চাদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরববন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৯টার দিকে ছেড়ে আসে। সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনের পেছনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি বলেন, তবে কী কারণে পেছনের দু’টি বগি লাইনচ্যুত হলো সেটা তদন্ত ছাড়া জানা সম্ভব হচ্ছে না।

তিনি আরো জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তারপর খুলনার সঙ্গে সার দেশের ট্রেনের যোগাযোগ আবার স্বাভাবিক হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন