খুলনায় ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

news-image

খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ২৮৯টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে দুপুর ১২টায় এই কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সকাল ১০টায় নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফ করেন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া। পরে সকাল ১১টায় তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব-৬ এর অধিনায়ক দুপুর ১২টায় খুলনা জিলা স্কুলে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, নির্বাচনের দিন নগরীতে টহল থাকবে তাদের।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক দুপুর ১২টায় আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নির্বাচিত হতে পারলে চলমান উন্নয়ন কাজের ধারা অব্যাহত রাখবেন বলে এ সময় জানান তিনি।

এদিকে নগরীতে টহল দিচ্ছে বিজিবি। নির্বাচনের দিন ভোটকেন্দ্র ও নগরীর নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ জন সদস্য। থাকবেন ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২ হাজার ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন প্রয়োজন হচ্ছে প্রায় ৩ হাজার। পর্যবেক্ষক থাকবেন বেসরকারি দুটি সংস্থার ২০ জন ও নির্বাচন কমিশনের ১০ জন।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে খুলনা সিটি নির্বাচনের ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের ফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার