খুলনাকে হারাল রংপুর

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ১৩০ রানে অলআউট হয়ে যায় খুলনা। জবাব দিতে নেমে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় রংপুর। ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন বল হাতে ৪ উইকেট শিকারি রবিউল ইসলাম।

১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সেরও। স্কোরকার্ডে ১ রান উঠতেই ফেরেন রনি তালুকদার। দলীয় ২২ রানে ১৪ রান করে ফেরেন মেহেদী হাসান। সায়েম আইয়ুব ওপেন করতে নেমে ১০ রান করে আউট হন। ৩১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে রংপুর। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ শোয়েব মালিক।

শেষ ১৮ বলে দরকার ছিল ৩৫ রান। এমন সময়ই এগিয়ে আসেন শামীম পাটোয়ারী। আমাদ ভাটের করা ১৮তম ওভারের শেষ তিন বলে হাঁকান হ্যাটট্রিক বাউন্ডারি। এরপর ২ ছক্কা ও ৩ চারে ৩৬ বলে ৪৪ রান করে শোয়েব সাজঘরে ফিরলেও জিততে অসুবিধা হয়নি রংপুরের। ৩ চারে ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন শামীম। খুলনার হয়ে সাইফ, রিয়াজ ও নাসুম প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেছেন।

টসে হেরে আগে ব্যাটিং করতে নামেন তামিমের দল খুলনা। দলটির পক্ষে ওপেনিং করতে নামেন তামিম এবং হাবিবুর রহমান সোহান। দ্বিতীয় ওভারে আজমতউল্লাহ ওমরজাই বোলিংয়ে এসে তামিমের(১) উইকেট তুলে নেয়। দলীয় ১৮ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় খুলনা। ১২ রান করেন সার্জিল খান ও ৪ রান করেন ওপেনিংয়ে নামা হাবিবুর রহমান।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজম খানকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ইয়াসির আলী। চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন এই দুজন। কিন্তু রবিউলের বলে নাঈম শেখকে ক্যাচ দেন ইয়াসির (২৫)। সেই ওভারেই সাব্বির রহমানকে ফিরিয়ে রংপুরকে দারুণভাবে ম্যাচে ফেরান রবিউল। তার সঙ্গে তাল মেলান রাকিবুলও।

ভয়ঙ্কর হওয়ার আগেই আজম খানকে তুলে নেন এই স্পিনার। ২৩ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৪ রানে আজম বিদায় নিতেই ভেঙে পরে খুলনা। রবিউল এরপর তুলে নেন আমাদ ভাট ও মোহাম্মদ সাইফউদ্দিনের উইকেটও। দুটি করে শিকার করেন ওমরজাই ও হাসান মাহমুদ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার