খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বিকেলে

news-image

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাতে তিনি জানিয়েছেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন।’

বৃহস্পতিবার বকশীবাজারে স্থাপিত ড. মো. আখতারুজ্জামান এর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ রায় ঘোষণার কথা রয়েছে। এই মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রায়কে সামনে রেখেই ইতোমধ্যে দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি, ২০ দলীয় জোট ও জাতীয় নির্বাহী কমিটির সভা করেছেন খালেদা জিয়া। তাছাড়া গত সোমবার সিলেট গিয়ে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত করে আসেন তিনি। এবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিতে সংবাদ সম্মেলনে আসছেন তিনি।

এই রায়কে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে জনমনে উৎকণ্ঠা রয়েছে। নাশকতা সৃষ্টির যে কোনো চেষ্টা ঠেকাতে প্রস্তুতির কথাও জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত ৪টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মহানগরীতে মিছিল, জমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার