খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার লিভার সিরোসিস ধরা পড়েছে বলে গতকাল রোববার জানিয়েছেন চিকিৎসকরা।

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (খালেদা জিয়া) অসুস্থ। আমরা পর্যবেক্ষণ করছি। আগেও বলেছি, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন। আইনের কারণেই আমরা অপারগ। এটাই একটি মাত্র কারণ। তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা বেগম জিয়ার মৃত্যু কামনা করি না। তিনি দ্রুত আরোগ্য লাভ করুক এটা আমরা চাই।’

বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন, ‘যাকে মারতে চেয়েছেন (শেখ হাসিনা) তিনিই মানবিক হয়েছেন খালেদা জিয়ার প্রতি। কিন্তু আপনারা তার বাবাকে হত্যা করেছেন আর তাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছেন। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাকে নিয়ে আর রাজনীতি করবেন না।’

খালেদার অসুস্থতার জন্য বিএনপি দায়ী দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে এত মায়া কান্না। বেগম জিয়ার মামলা সাত বছর তারা ঝুলিয়ে রেখেছে। কিন্তু এখন তার জন্য তারা মায়া কান্না কাঁদে। বেগম জিয়া যদি বেশি অসুস্থ হন তাহলে তার জন্য দায়ী বিএনপি। বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থ নিয়ে যত কথা বলেছে, তার চেয়ে বেশি রাজনীতি করেছে।’

সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার