খালেদা জিয়ার রায়ের কপি মিলবে বিকেলে

news-image

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের কপি ছয় দিন পর আজ বিকেলে আদালত কর্তৃপক্ষ দেবেন বলে সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন।

খালেদা জিয়ার প্যানেল আইনজীবী সানাউল্লাহ মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বুধবার সকালে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামানের আদালতের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, কপি তৈরির কাজ শেষ পর্যায়ে। বিকেল ৪টা নাগাদ তা আইনজীবীদের দেওয়া যাবে।’
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এঁদের মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার