খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে

news-image

নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্টরা হাইকোর্টে এই নথিপত্র দাখিল করেন।

এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়। সেই রিটের শুনানি নিয়ে ১৩ জুন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জন্মদিনের নথিপত্র তলব করেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি জানান, খালেদা জিয়ার বিভিন্ন জন্মতারিখ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী মো. মামুন অর রশিদ। গত ৩১ মে যুবলীগ নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মো. মামুন অর রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান