খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে আইনমন্ত্রীকে বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এটি পরীক্ষা করে দেখার জন্য সময় চেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে আইনমন্ত্রীর সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে সংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। এর আগে দুপুর পৌনে ২টায় স্মারকলিপি দিতে সচিবালয়ে পৌঁছান আইনজীবীরা।

প্রতিনিধি দলে ফজলুর রহমান, জয়নুল আবেদীনসহ এক ডজনের বেশি আইনজীবী ছিলেন। তারা মন্ত্রীর সঙ্গে বসে মানবিক কারণে হলেও খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবি জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানিয়ে আসছে বিএনপির নেতারা। তবে সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ নেই। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

এদিকে বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার এখন যে অবস্থা তাতে দেশে তার প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ নেই।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী