খালেদা জিয়াকে বিদেশ নিতে অনশনের ডাক বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিতসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা-মহানগরে আগামী শনিবার ৮ ঘণ্টার গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন।

গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু জয়নাল আবেদীন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রীর খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা জেলা-মহানগরে গণঅনশন কর্মসূচি পালনের জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি।’

রাজধানী ঢাকার ভেন্যু সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকায় সকাল ৯টা থেকে ৪টা এই কর্মসূচি করবে। এটা আমরা ভেন্যু পাওয়ার সাপেক্ষে ভালো স্থান পাই সেখানে অথবা সবশেষে কোথায়ও না পাওয়া গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করব।’

মির্জা ফখরুল আবারো সরকারের উদ্দেশে বলেন, ‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর সাথে লড়াই করছেন। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেতা। তার চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হবে না-এটা অমানবিক। আমরা অনতিবিলম্বে তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে চিকিতসা গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।’

গত ১৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরদিনই তাকে সিসিইউতে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে হাসপাতালের হৃদরোগ বি্শেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছেন।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান