‘খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে বিরোধ স্থায়ী করবেন না’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়া থেকে বঞ্চিত করে রাজনীতির বিরোধ স্থায়ী করবেন না বলে জানিয়েছে দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ মন্তব্য করেন।

তারা বলেছেন, ‘বাংলাদেশে নারী অধিকার ও নারী নেতৃত্বের অন্যতম পুরোধা, গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা বলেছেন, এই হাসপাতালে তার উন্নত চিকিৎসা সম্ভব নয়। অনতিবিলম্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় বাংলাদেশের বিরোধের রাজনীতি দীর্ঘস্থায়িত্ব পাবে। এর বিরূপ প্রভাব থেকে আওয়ামী লীগ রক্ষা পাবে না।’

বিবৃতিতে এলডিপির দুই শীর্ষনেতা উল্লেখ করেন, ‘পৃথিবীতে বহু শাসক এসেছে, বহু স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের জনগণ শান্তিতে বিশ্বাসী। কিন্তু বেগম জিয়ার কিছু হয়ে গেলে সেই দায় ক্ষমতাসীন হিসেবে আওয়ামী লীগ এড়াতে পারবে না। এর রেশ যাবে বহুদূর।’

তারা আরও বলেন, ‘বেগম জিয়া কেবল একটি দলেরই প্রধান নন। তিনি এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান চালিকা শক্তি। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথে জনগণকে নেতৃত্ব দিয়ে নিজে হয়েছেন নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি রাতের আঁধারে ভোট করেননি, তিনি পেছনে দরজা বেছে নেননি। স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিনী হিসেবে তার দেশপ্রেম ইতিহাসে যেকোনো সময়ের চেয়ে উদাহরণহীন।’

দপ্তর সম্পাদক শামীম আহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে এলডিপির দুই শীর্ষনেতা বলেন, ‘দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেত্রীকে আজ উন্নত চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হবে, এটা দেশের জনগণ মেনে নেবে না। যত সময় যাচ্ছে, তত তার জীবন হুমকির মধ্যে পড়েছে। ইতোমধ্যে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা তার চিকিৎসার দাবি জানিয়েছেন। তার উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।’

‘এই ঐক্য রাজনৈতিকভাবে প্রভাববিস্তারী হিসেবে রূপ নেবে বেগম জিয়াকে সুচিকিৎসা বঞ্চিত করা হলে। তাই সময় থাকতে তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠানোর সুযোগ দেওয়া হোক’, যোগ করেন এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান