খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, ঝুঁকিও আছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খালেদা জিয়া অসুস্থতার ‘ঝুঁকিতে’ রয়েছেন বলেও জানান মির্জা ফখরুল।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে রোববার রাতে গুলশানের ‘ফিরোজা’য় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এবার হাসপাতাল থেকে ফিরে আসার পর তিনি (খালেদা জিয়া) কিছুটা ভালো আছেন, বেটার আছেন। এর আগে তার যে সমস্যাগুলো ছিল, সেগুলো এখন আর তেমন নেই।

বিএনপি মহাসচিব বলেন, তার মূল সমস্যাগুলো তো সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তার লিভার সিরোসিস আছে, সিরিয়াস আর্থ্রাইটিস আছে, হার্টের সমস্যা আছে। এগুলোর জন্য চিকিৎসক এবং মেডিকেল বোর্ড দেশের বাইরে বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা করাতে বলেছেন। সেটা তো হচ্ছে না। এজন্য যেটা আমরা বলি, ওনার যে রিস্ক (ঝুঁকি), সেটা কিন্তু থেকেই যাচ্ছে।

এর আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ জুন বাসায় ফেরেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তখন জানিয়েছিলেন, অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় তার চিকিৎসা চলবে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে ৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীকে বেশ কয়েকবার নানা অসুস্থতার নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার