খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় ৩ বিদেশি চিকিৎসক

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন তিনজন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার (২৫ অক্টোবর ) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মার্কিন ওই তিন চিকিৎসক ঢাকায় এসে পৌঁছান।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা দিতে মার্কিন তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন।

প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে, এদিকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় সোমবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালের সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে আজ (মঙ্গলবার) বেলা সোয়া ১১টার দিকে তাকে সপ্তম তলার কেবিন নেওয়া হয়। তিনি শারীরিকভাবে খুব দুর্বল বলে জানা গেছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান