খালেদা জিয়ার উপদেষ্টা কবীর হোসেন আর নেই

news-image

অনলাইন প্রতিবেদক : প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি নুসরাত এলাহী রিজভী।

পঞ্চম, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবীর হোসেন। ১৯৯১ সালে রাজশাহী-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা সরকারের প্রথম মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন।

জামায়াতের সঙ্গে জোট করার বিরুদ্ধে ছিলেন কবীর হোসেন। এ কারণে ১৯৯১ ও ৯৬ সালের নির্বাচনে রাজশাহী-২ সদর আসন থেকে নির্বাচিত কবীর হোসেনকে

২০০১ সালে এই আসনে দল তাকে মনোনয়ন দেয়নি। এ নিয়ে রাজশাহীতে দলীয় নেতাকর্মীরা তুমুল আন্দোলন গড়ে তোলে। পরবর্তীতে রাজশাহী-৫ আসনের প্রার্থী পরিবর্তন করে কবীর হোসেনকে মনোনয়ন দেয় বিএনপি। সেবার প্রথমে রাজশাহী -৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপি নেতা আজিজুর রহমানকে।

দলের একাংশ ও জামায়াতের অসহযোগিতার পরও কবীর হোসেন এমপি নির্বাচিত হন। ’৯১ সরকারের প্রতিমন্ত্রী ২০০১ সালে চারদলীয় জোট সরকারের মন্ত্রী সভায় স্থান হয়নি বীর মুক্তিযোদ্ধা কবীর হোসেনের।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার