খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ রোববার রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিএফডিসিতে গিয়ে শেষ হয়। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, শেরেবাংলা থানা, তেজগাঁও থানা ছাত্রদল যৌথভাবে এ মশাল মিছিল করে।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম সিকদার রানা, যুগ্ম আহ্বায়ক বাছিরুল ইসলাম খান রানা, সাজেদ আহমেদ, এম এ জাহিদ হাসান রাসেল, সদস্য মনিরসহ পলিটেকনিক ছাত্রদল নেতা আতিকুর রহমান, সাব্বির, শাকিল শেরেবাংলা থানা ছাত্রদলের হিরা, রাব্বি, মোকলেসুর এবং তেজগাঁও থানা ছাত্রদলের জহির, রাজন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার