খালি পেটে যা খেলেই হতে পারে বিপদ

news-image

অনলাইন ডেস্ক : বিশৃঙ্খল জীবনযাপন ও খাবারে অনিয়মের কারণে নানা রকম শারীরিক সমস্যা বিশেষ করে পেটের সমস্যা দেখা যায়। এক গবেষণায় দেখা গেছে, আজকাল মোটামুটি প্রতি পাঁচজনের মধ্যে একজনেরই পেটের সমস্যা। এটাকে রোধ করার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর খাদ্যগ্রহণ সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলা উচিত।

এর মধ্যে সবার আগে ঠিক করতে হবে ব্রেকফাস্ট বা সকালের খাবারের নিয়ম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম থেকে ওঠার অন্তত ২ ঘণ্টা পরে ব্রেকফাস্ট করা উচিত। কারণ কয়েক ঘণ্টা ঘুমনোর পরে পরিপাকতন্ত্র কাজ শুরু করে। মানে, এটি সক্রিয় হতে কিছুটা সময় প্রয়োজন। তাই ঘুম থেকে উঠেই খালি পেটে সকালের খাবার এড়িয়ে চলা উচিত।

শুধু তাই নয়, সকালে বেশ কিছু খাবারও এড়িয়ে যাওয়া উচিত। এবার জেনে নেওয়া যাক- স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকালে কোন খাবারগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

কাঁচা সবজি

কাঁচা শাকসবজি এবং স্যালাড ফাইবার-সমৃদ্ধ। খালি পেটে এগুলো খেলে শরীরে চাপ পড়তে পারে। হতে পারে পেট ফাঁপা, পেটে ব্যথা। তাই খালি পেটে কাঁচা সবজি খাওয়া এড়িয়ে চলুন।

ফলের রস

বিশেষজ্ঞদের মতে, ফলের রস দিয়ে দিনের শুরু করা উচিত নয়। জুস অগ্ন্যাশয়ের উপর অতিরিক্ত চাপ ফেলে। ফলের মধ্যে ফ্রুক্টোজ আকারে চিনি থাকে। পেট খালি থাকায় এই চিনি লিভারের উপর চাপ ফেলে।

কফি

এক কাপ কফি দিয়ে দিন শুরু করা খুবই সাধারণ অভ্যাস। তবে খালি পেটে কফি পান করলে হতে পারে অ্যাসিডিটি।

দই

দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে সকালে খালি পেটে কখনই দই খাওয়া উচিত না। এতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা পাকস্থলীর অ্যাসিডিটির মাত্রাকে ব্যাহত করে। ল্যাকটিক অ্যাসিড পাকস্থলীর ভালো ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে। যে কারণে পেট ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা বাড়ে।

টক ফল

সাইট্রাস ফল মানে ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই জাতীয় ফলগুলো কখনই সকালে খালি পেটে খাওয়া উচিত না। এর ফলে পেটে দ্রুত অ্যাসিড তৈরি হতে থাকে। সকালে খালি পেটে এই ফলগুলো খেলে হজমের প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হয়।

মশলাদার খাবার

মশলাদার খাবার খাওয়া আমাদের দৈনিন্দন অভ্যাস। তবে সকালে খালি পেটে মরিচ, লবঙ্গ ইত্যাদি ভালো মাত্রায় রয়েছে এমন খাবার না খাওয়াই ভালো। কারণ মশলা পরিপাকতন্ত্র নষ্ট করে। অনেকেই সকালে সিঙ্গারা, পুরি, জিলাপি খেতে পছন্দ করেন। সকালে এসব খাবার এড়িয়ে চলা উচিত। এসব খেলে পেটের সমস্যা বেড়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার