খায়রুল কবির খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেল ৫ টার দিকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আগুন মুহূর্তেই বাড়িটির নিচতলা থেকে দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে চরম আতংক বিরাজ করছিল।

খোকনের প্রতিবেশী সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈদয় উদ্দিন জানান, দুর্বৃত্তরা ৭ থেকে ৮টি অটো রিক্সা ও একটি দামি গাড়িতে করে ঘটনাস্থলে আসে। তাদের হাতে রাম দা, লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র ছিল। পরে তারা খোকনের বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর দরজার তালা ভেঙে প্রথমে মেঝেতে ও পরে বাড়ির চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাড়িতে আগুন ছড়িয়ে যায়। এ সময় তারা আশেপাশের দোকানেও হামলা চালায়।

ফায়ারসার্ভিসের সিনিয়র স্ট্রেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, তারা ৫টা আট মিনিটে খবর পেয়ে ৫ টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে বাসার ভিতরে ততক্ষনে আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার