খায়রুজ্জামানকে দ্রুত দেশে ফেরত আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান মালয়েশিয়ায় শরণার্থী মর্যাদা পাওয়ার যোগ্য নন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছন, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ান সরকার এম খায়রুজ্জামানকে ফেরত দিতে চায়। মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটির ওপরে ভিত্তি করে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, দ্রুততম সময়ের মধ্যে আমরা তাকে ফেরত পাবো।’

খায়রুজ্জামানকে ফেরত আনতে বাংলাদেশ কোনও আইনজীবী নিয়োগ দেবে কিনা, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘এখানে আইনজীবী নিয়োগের দরকার নেই। এটি দুটি রাষ্ট্রের বিষয়।’

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে দেশে ডেকে পাঠানো হয়। কিন্তু তিনি বিপদ আঁচ করতে পেরে কুয়ালালামপুরে জাতিসংঘ উদ্বাস্তু কার্ড সংগ্রহ করেন এবং তখন থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি কী আবেদন বা কিসের ভিত্তিতে প্রথম পর্যায়ে সেদেশে থেকে গিয়েছিলেন, সেখানে অবশ্যই অনেক ভুল তথ্য বা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ হলে, চিঠি দিয়ে তাকে ফেরত আসার জন্য বলা হয়। সেটাও তিনি আসেননি। পরে অনেক অডিট আপত্তিও তিনি নিষ্পত্তি করেননি।’

খায়রুজ্জামানের উদ্বাস্তু কার্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন সাধারণ মানুষ, একজন সবল মানুষ এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল মানুষ কখনই উদ্বাস্তু হতে পারে না। যদি সেটাই হতো তবে সব অপরাধীই কোনও না কোনও দেশে গিয়ে উদ্বাস্তু হিসেবে থাকতে চাইতো। এটি যুক্তিসঙ্গত নয়। আমরা প্রয়োজন হলে জাতিসংঘকে এটি ব্যাখ্যা করবো।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার