খরুচে ব্যাপার-স্যাপার

36b89e3d0b48e978d88b943c9c13102f-5বিনোদন প্রতিবেদক :বন্যায় ভাসছেন। ভালোবাসার বন্যায়। কিন্তু জর্জ ক্লুনি আর আমাল আমালুদ্দিন জানতেন না, মধুচন্দ্রিমার এই মধুময় সময়টায় সত্যিকারের বন্যার উৎপাতেও পড়তে হবে। বিয়ের পর থাকার জন্য ইংল্যান্ডে টেমস নদীর একেবারে তীরঘেঁষা একটা বাড়ি কিনেছিলেন ক্লুনি। নদীর টাটকা বাতাসে মন জুড়াবে। চোখ জুড়াবে নৈসর্গে। কিন্তু সুখ জিনিসটা ইদানীং বড্ড খরুচে এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বাড়ি কিনতে এন্তার টাকা তো গুনেছেনই, এবার আরও ৫০ হাজার পাউন্ড খসল ক্লুনির পকেট থেকে।
ক্লুনি জানতেন না তাঁর বাড়িটা বন্যা-ঝুঁকির মধ্যে আছে। বন্যা প্রতিরক্ষার কোনো সুব্যবস্থাই বাড়িটাতে ছিল না। সম্প্রতি টেমস নদীর উচ্চতা এক মিটারের মতো বেড়ে গেলে এই বিপদটা টের পাওয়া যায়। দ্রুত বালির বস্তা ফেলে আপাতত বিপদ সামাল দেওয়া গেছে। কিন্তু স্থায়ী একটা ব্যবস্থাও ক্লুনিকে নিতে হবে। আর এর জন্য গুনতে হবে ৫০ হাজার পাউন্ড!

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার