ক্ষমা চাইলেন টুইটারের প্রতিষ্ঠাতা

news-image

অনলাইন ডেস্ক : টুইটার কিনে নেয়ার পরই এর প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছেন নতুন মালিক ইলন মাস্ক। এবার তা নিয়ে মুখ খুললেন সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। যারা এখনও টুইটারে কাজ করছেন এবং যাদের ছাঁটাই করা হয়েছে, সকলের কাছেই ক্ষমা চাইলেন জ্যাক।

টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক টুইট করে এখনকার পরিস্থিতির দায় নিলেন। জানালেন, অনেকেই তার উপর ক্ষুব্ধ। তার তৈরি করা নেটমাধ্যম ‘খুব দ্রুত’ আকারে বেড়েছে বলেই কাল হল, আক্ষেপ জ্যাকের।

টুইটারে তিনি লিখলেন, ‘টুইটারে যারা চাকরি করতেন এবং যারা এখনও করছেন, সকলেই শক্ত এবং সব রকম পরিস্থিতির মোকাবিলায় সক্ষম। অবস্থা যত কঠিনই হোক না কেন, তারা ঠিক কোনও না কোনও পথ খুঁজে বের করবেন। আমি বুঝেছি, অনেকেই আমার উপর ক্ষুব্ধ। তাদের এই পরিস্থিতির দায় আমার। সংস্থাকে খুব তাড়াতাড়ি অনেক উঁচুতে নিয়ে গিয়েছি। তার জন্য ক্ষমা চাইছি।’

এর পর জ্যাক নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেন। লেখেন, ‘যারা টুইটারে অতীতে কখনও না কখনও কাজ করেছেন, তাদের সকলের ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমি আর আশা করি না যে, এখন আমাদের এই ভালবাসা পরস্পরের প্রতি একই রকম থাকবে। আমি বুঝি।’

২০০৬ সালে টুইটার শুরু করেন জ্যাক। চলতি বছর মে মাসে তিনি টুইটার থেকে ইস্তফা দেন। ২০০৭ সাল থেকে তিনি টুইটারের ডিরেক্টর পদে ছিলেন। ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে গত বছর পর্যন্ত সংস্থার সিইও পদে ছিলেন তিনি।

গত সপ্তাহে টুইটারের দায়িত্ব হাতে নেওয়ার পরেই সিইও পরাগ আগারওয়ালকে সরিয়ে দেন ইলন। এর পর সংস্থার ৭,৫০০ কর্মীর মধ্যে ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেন তিনি। ইমেইল করে জানিয়ে দেন, কে চাকরিতে বহাল থাকবেন আর কে থাকবেন না। শুক্রবার টুইটারে ছাঁটাইয়ের কারণও জানিয়েছেন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন। লিখেছেন, প্রতিষ্ঠান লোকসানের মুখে পড়েছিল। সে কারণে এই সিদ্ধান্ত। তার পরেই কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের বর্তমান অবস্থার দায় নিলেন সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার