‘ক্ষমতা হারালে প্রথম রাতেই আ. লীগের ৩ লাখ নেতাকর্মী মারা যাবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতা হারালে প্রথম রাতেই আওয়ামী লীগের ৩ লাখ নেতাকর্মী মারা যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহাবুদ্দিন ফরাজী। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

মো. শাহাবুদ্দিন ফরাজী বলেন, ‘যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকেন, তাহলে অবস্থাটা কী হবে সেটা ভেবে দেখেন। আবারও যদি রাজাকারের দল ক্ষমতায় আসে তাহলে প্রথম রাতেই কমপক্ষে আওয়ামী লীগের ৩ লাখ নেতাকর্মী মারা যাবে। সেই ৩ লাখের মধ্যে আমি-আপনি সবাই। কাজেই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বাদ দিতে হবে।’

তিনি বলেন, ‘নেতাকর্মীরা যদি এক ও অভিন্ন থাকে তাহলে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক শক্তি নাই যারা আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি কী পেলাম আর কী পেলাম না- সেটা বড় কথা নয়, বড় কথা হলো শেখ হাসিনাকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ আবার এই দেশে সরকার গঠন করবে এটাই আমাদের শপথ।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এ সদস্য বলেন, ‘বিএনপি আজ রাজাকার, আল-বদরদের ‘‘নারায়ে তাকবীর’’ স্লোগান দেয়। তারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চায়। কিন্তু আওয়ামী লীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতে তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’

ঘিওরের ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। সম্মেলনের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। সম্মেলনে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে আব্দুল আলিম মিন্টু সভাপতি ও হামিদুর রহমান আলাই সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে জেলা-উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান