ক্ষতিপূরণ পেল নির্যাতনের শিকার গৃহকর্মী খাদিজা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী খাদিজাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্ষতিপূরণ দেয়া হলো। প্রায় নয় বছর আগে নির্যাতনের শিকার হয়েও পুলিশের কাছ থেকে প্রতিকার পায়নি শিশু গৃহকর্মী খাদিজা। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।

এ ঘটনার মধ্য দিয়ে দেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রথমবারের মতো ক্ষতিপূরণ আদায় হলো বলে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কামাল উদ্দিন আহমেদ জানান।

২০১৩ সালে খাদিজাকে নির্যাতনের ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। খাদিজার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ছিল। তাকে গরম ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেয়া হয়েছিল বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছিলেন। শিশু খাদিজাও তখন জানিয়েছিল, তাকে প্রায়ই মারধর করা হতো। তবে পরে পুলিশের প্রতিবেদনে বলা হয়, খাদিজাকে কেউ মারধর করেনি।

খাদিজার ওপর নির্যাতনের ঘটনায় যথাযথ প্রতিকার চেয়ে জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন করেছিল চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশ (সিসিবি) নামের একটি সংগঠন। কমিশন খাদিজার নির্যাতনের বিষয়ে মামলা না নেওয়ায় পুলিশের মারাত্মক মানবাধিকার লঙ্ঘন খুঁজে পায়। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার চিঠি দিয়ে তদন্ত করতে বলে। এই চিঠি চালাচালিতে ছয় বছর পার হয়ে যায়। কোনো প্রতিকার না পেয়ে ২০১৮ সালের ডিসেম্বরে সিসিবির পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ২০১৯ সালে হাইকোর্ট রায়ে মন্তব্য করেন, মানবাধিকার কমিশন আইনে অর্পিত দায়িত্ব পালনে মারাত্মক গাফিলতির পরিচয় দিচ্ছে; মানবাধিকার কমিশন মানবাধিকার রক্ষায় ‘জেগে জেগে ঘুমাচ্ছে’। এরপর হাইকোর্টের রায়ে ৬০ দিনের মধ্যে খাদিজার ওপর নির্যাতনের বিষয়ে শুনানি করে প্রতিকার দিতে নির্দেশ দেয়া হয়েছিল।

পরে নির্যাতনের বিষয়ে খাদিজাসহ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে শুনানি শেষে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের ১১ বছরের যাত্রায় খাদিজার ঘটনায় প্রথমবারের মতো কোনো ভুক্তভোগীর ক্ষতিপূরণের সুপারিশ করা হয়। তবে সেই ক্ষতিপূরণ আদায় না হওয়ায় বিভিন্ন সময় কমিশনের সমালোচনা হয়েছে।

খাদিজার জন্য ৫০ হাজার টাকার চেক তাদের হাতে আছে বলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে। আগামী সোমবার চেকটি খাদিজার হাতে তুলে দেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার