ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে সাড়ে ৫ কোটি টাকার চেক বিতরণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-সরাইল-ধরখার-আখাউড়া মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে ক্ষতিপূরনের ৫ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ৮২৪ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রামরাইল ইউনিয়নের উলচাপাড়া বাজারে আটজন ক্ষতিগ্রস্তদের মধ্যে এই চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে থেকে চেক বিতরণ করেন জেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তা অঞ্জন দাস।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট স›দ্বীপ তালুকদার,এল.এ.শাখা কানুগো মোঃ আবুল কাশেম, সেন্দা ভূমিসহকারি কর্মকর্তা আশুতুষ চন্দ্রভূমিক,১নং ওয়ার্ডে মেম্বার মোঃ আবুল কালামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারীগন।

অনুষ্ঠানে ক্ষতিগস্ত খন্দকার শিরিন আক্তারকে ৪৯ লাখ ১ হাজার ৫৫০ টাকা, খন্দকার সেলিনা আক্তারকে ৪৯ লাখ ১ হাজার ৫৫০ টাকা, খন্দকার সালমা আক্তারকে ৪৯ লাখ ১ হাজার ৫৫০ টাকা, খন্দাকার এ.কে.এম সামছুল আলমকে ৯৭ লাখ ৯০ হাজার ৪৯৭ টাকা, মোঃ সাইফুল আলমকে ৯৭ লাখ ৯০ হাজার ৪৯৭ টাকা, খন্দকার শফিকুল আলমকে ৯৭ লাখ ৯০ হাজার ৪৯৭ টাকা, সাহেরা খাতুনকে ১৮ লাখ ২৬ হাজার ৩৮৩ টাকা, মোঃ ইসরাইল ১ কোটি ৯ লাখ ৫৮ হাজার ২৯৮ টাকার চেক দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি