ক্রেতা কম, হতাশ পোশাক ব্যবসায়ীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার বাকি আর মাত্র তিনদিন। এ সময় মার্কেটে ক্রেতার চাপ বাড়ার প্রত্যাশা করেছিলেন ব্যবসায়ীরা। অথচ সেভাবে জমে ওঠেনি ঈদের কেনাকাটা। ঈদের শুরু থেকেই ঢিলেঢালা গেলেও শেষ সময়ে ক্রেতারা হাত খুলে মার্কেট করবেন- এমন প্রত্যাশা ছিল অনেকের মধ্যে। কিন্তু সেটা হয়নি। রবং হতাশাই শোনা গেল বেশিরভাগ দোকানির কণ্ঠে।

বুববার (৬ জুলাই) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের দাবি, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় এমনিতেই বেচাকেনা কম হয়। কিন্তু অন্যান্য কোরবানির ঈদের তুলনায় এবারের বিক্রি অনেক কম। প্রত্যাশা পূরণ হচ্ছে না কারোরই।

রাজধানীর খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, রামপুরা সুপার মার্কেট ও বাড্ডা এলাকার কয়েকটি মার্কেট ঘুরে একই চিত্র পাওয়া গেছে। এসব মার্কেটে সাধারণত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের আগমন হয় বেশি। বিক্রেতারা বলছেন, এ বছর এ ধরনের মানুষও কেনাকাটা করছে খুব সীমিত।

সরেজমিনে ঘুরেও বিক্রেতাদের কথার মিল পাওয়া গেছে। এ সময় যেখানে মার্কেটে ক্রেতাদের ব্যাপক সমাগম থাকার কথা, সেখানে দেখা মিললো স্বাভাবিক সময়ের চিত্র। অনেক মার্কেটে ক্রেতার অভাবে দোকানিরা অলস সময় কাটাচ্ছেন। কিছু দোকানে দু-চারজন ক্রেতা থাকলেও অধিকাংশ দোকানই ছিলো ফাঁকা।

বাড্ডার হল্যান্ড সেন্টারে ডায়মন্ড ফ্যাশন কর্নারের স্বত্বাধিকারী আবুল খালেক পাটোয়ারী বলেন, কোনোকিছু স্বাভাবিক নেই। খাবারের দাম বেশি হওয়ার কারণে মানুষের হাতে বাড়তি টাকা নেই। মার্কেট করবে কীভাবে?

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান