ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে: তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে, উন্নতি করেছে। এই অগ্রগতি ধরে রাখতে সবাইকে উদ্যমী হতে হবে।’

সোমবার বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আপনারা গত ১৪ বছরের খতিয়ানে দেখতে পাবেন, আমরা এই সময়কালে প্রত্যেকটি খেলা, সেটি ফুটবল বলুন, ক্রিকেট বলুন, কাবাডি বলুন- সব ক্ষেত্রেই সাফল্য পেয়ে চলেছি। গত বছরও এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই।’

তিনি বলেন, ‘কাবাডি খেলা এশিয়া কাপে অন্তর্ভুক্ত হবে ১০-১৫ বছর আগে কেউ ভাবেনি। আমাদের সরকার খেলাধুলার ওপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী খেলাধুলা ভালোবাসেন, নিজে খেলা দেখেন, একজন উৎসাহী দর্শকের মতো খেলা দেখেন। আমাদের খেলোয়াড়রা যখন কোনো সাফল্য দেখায় তখন খেলোয়াড়রা যেমন উদীপ্ত হয়, দেশের মানুষ যেমন উদীপ্ত হয়, তার চেয়েও বেশি খুশি হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

কাবাডি আমাদের জাতীয় খেলা এবং এই খেলা আন্তর্জাতিকীকরণ করা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের আবহমান বাংলার গ্রামের একটি খেলাকে আন্তর্জাতিক করতে পেরেছেন, এজন্য কাবাডির সাথে যারা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন এবং কাবাডি ফেডারেশনের অতীত ও বর্তমান কর্মকর্তারা ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন। আমি এ দেশের একজন নাগরিক হিসেবে, মন্ত্রিসভার সদস্য হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই।’

তথ্যমন্ত্রী এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সমসাময়িক সময়ে এটিই সবচেয়ে বড় আয়োজন। কারণ, সার্ক টুর্নামেন্টে এতো দেশ অংশ নেয় না।’

তিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণার পর সমবেত খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন। পুলিশ ও কাবাডি ফেডারেশনের সম্মিলিত দলের শৈল্পিক কসরত প্রদর্শন শেষে গ্রুপ ‘এ’র বাংলাদেশ-পোল্যান্ড উদ্বোধনী ম্যাচ শুরু হয়।

অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সভাপতি এবং সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান স্বাগত বক্তার বক্তব্য দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা কামাল এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা এতে যোগ দেন।

বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের এটি তৃতীয় আয়োজন। ২০২১ সালে ৫টি দেশ ও ২০২২ সালে ৮টির পর এবার ১২টি দেশ দুটি গ্রুপে খেলায় অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড এবং গ্রুপ ‘বি’তে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার