ক্রিসমাস ট্রির মধ্যে এ কেমন উপহার

news-image

নিজস্ব প্রতিবেদক : বড়দিনে অনেকেই বাড়িতে ক্রিসমাস ট্রি নিয়ে আসেন। বছরের এই সময়টা মজার আনন্দে কাটাতে চেষ্টা করেন সকলেই। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলে উপহার দেওয়া-নেওয়া। কিন্তু সেই উপহার যদি বিষাক্ত সাপ হয়, তখন কী হবে? অবাক করার মতো ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার কুইন্সবার্গে। বড়দিন উপলক্ষে বাড়িতে ক্রিসমাস ট্রি কিনে এনেছিল এক পরিবার। কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি কি হতে চলেছে তাদের সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাস ট্রির নিচে তারা একটি ব্ল্যাক মামবা সাপকে ঘোরাফেরা করতে দেখেন। সাপটি দেখে ওই পরিবারের সদস্যরা পেশাদার সাপ উদ্ধারকারী নিক ইভানসকে খবর দেন। পরে তিনি এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান। এবং এ বিষয়ে নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি সাপের ছবিটিও যুক্ত করে দেন।

পোস্টের ক্যাপশনে নিক ইভানস লিখেন, ‘সাপটি বাইরেরই কোনো একটি বাগানে ছিল। পরে হয়তো বাগানের মালীর তাড়া খেয়ে দৌঁড়াতে শুরু করে এবং দরজা খোলা দেখে এই ঘরের ভেতরে ঢুকে পড়ে। পরে সেখান থেকে ঘরের ছোট একটি তাকের ওপর রাখা ক্রিসমাস ট্রির ওপরে উঠে যায় এবং সেখান থেকে নেমে ট্রির নিচে ঘোরাঘুরি করতে থাকে। এর কিছুক্ষণ পর আমি যখন এখানে আসি তখন সাপটি গাছের পেছনে লুকিয়ে ছিল।’

নিক ইভানস সাপটি ভালোয় ভালোয় উদ্ধার করে নিয়ে যান। সাপটি কাউকে কাটেনি। নিক ইভানস ছবিটির ক্যাপশনে আরও লিখেছেন, ‘সবচেয়ে ভালো হতো সাপটি যদি আমার জন্য ক্রিসমাস ট্রির ওপর বসে অপেক্ষা করত। সেক্ষেত্রে দারুণ একটি ছবি তোলা যেত।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান